সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

 মাগুরার শ্রীপুরে জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শান্তি ও সম্প্রিতির আহ্বান জানিয়ে বৃহস্পতিবার  বিকেলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য অধ্যাপক এম বি বাকের ও  উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর অধ্যাপক  ফখরুদ্দিন মিজান, উপজেলা  সেক্রেটারী ও শ্রীপুর উপজেলা  পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানের  নেতৃত্বে  উপজেলার পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার ৮ টি ইউনিয়ন প্রদক্ষিন শেষে নাকোল বাজারে পথসভায় মিলিত হয়।  উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যাপক  ফখরুদ্দিন মিজানের এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এমবি বাকের।

বক্তব্য রাখেন জেলা নায়েবে হাফেজ মাওলানা লিয়াকত খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ মাহাবুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, ইব্রাহিম বিশ্বাস, মাওলানা মারুফ কারখী, মোঃ অলিয়ার রহমান, ইনসান আলী, আমিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর