মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার সিমাখালী-চতুরবাড়িয়া সড়কে ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে ট্রাকের মালিক, চালক ও হেলপারকে মারধর এবং অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে সিমাখালি বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, সামান্য কথা-কাটাকাটির জেরে তালখড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ ২০ থেকে ২৫ জনের একটি দল লোহার রড, বাঁশের লাঠি ও হেলমেট নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ট্রাকের মালিক, চালক ও হেলপারকে মারধর করা হয়। পাশাপাশি তাঁদের অফিসকক্ষেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছেন তাঁরা। 
ভুক্তভোগীদের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে এমন হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করে। অফিস পরিচালক ও ট্রাক মালিক এরশাদ আলী জানান,কোন কিছু বুঝে উঠার আগেই আমার অফিসে ছাত্রদল নেতা মনিরুলের নেতৃত্বে ২০/২৫ জন হামলা করে। এতে আমিসহ ৩/৪ জন আহত হই এবং অফিস ভাংচুর করে। এব্যাপারে শালিখা থানায় অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান।