সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় স্যানিটারি ও বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্যানিটারি ও বিএসটিআই লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করছে। পাশাপাশি মোড়কীকরণ বিধি অমান্য করে আইসক্রিম উৎপাদন এবং পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই বাজারজাত করা হচ্ছে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আমিনুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে আইন মেনে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য তাঁকে সতর্ক করা হয়।
সুরুচি আইসক্রিমের বাঁশের কাঠিতে ছত্রাক পড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরার খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ও মাগুরা জেলা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর