মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের অপরাধে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাগুরা সদর উপজেলার হাজরাপুর ও ভিটাসাইর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া মোঃ গোলাম মোস্তফা (৪৫) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ তরিকুল ইসলাম (২১) কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।