সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার আয়োজনে  ইসলামিক ফাউন্ডেশন মাগুরা সদর শাখার ফিল্ড সুপারভাইজার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার  তাসমীয়া আক্তার রোজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, খামারপাড়া সিদ্দিকীয় আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান,  ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার ফিল্ড সুপারভাইজার মহিউদ্দীন আহমেদ প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর শাখার মডেল কেয়াটেকার আবদুল খালেক, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়। আগামীকাল মাগুরা মডেল মসজিদে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর