সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ শালিখা মাগুরাঃ

স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ – এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার শালিখায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।

দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয় ও পরে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ খালেদুজ্জামান,মৎস্য কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল আলম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার  সাজ্জাদুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিলটন মুন্সী,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,রোভা ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রমূখ৷ দিবসটি উপলক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ খালেদুজ্জামান ছাত্র ছাত্রীদের মাঝে হাত ধোয়া প্রদর্শন করে দেখান। এদিকে একই দিনে বে- সরকারি উন্নয়ন সংস্থা রোভা ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়৷

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর