সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় দুদল গ্রামবাসীর সংঘর্যে ১৫ জন আহত

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত, ৫টি বাড়িঘর ভাংচুর। আহতদের মধ্যে ৮ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকালে সদরের আমুড়িয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

হাসপাতালে ভর্তি আহতরা জানায় , আমুড়িয়া গ্রামের নওশের আলী মেম্বর ও সাজ্জাদ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ চলে আসছিলো । যা মাঝে মাঝেই বাক বিতন্ডা ও সংঘর্ষের রুপ নেয় । গত দেড় মাস আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গত শনিবার সাজ্জাদ বিশ্বাস সমর্থিত মাহফুজ ডাক্তারের ছেলে ৯ম শ্রেণীর ছাত্র বিজয় একা পেয়ে নওশের আলী সমর্থিত হাকিম মোল্ল্যা ও মশিয়ার মেম্বরের লোকজন ধারালে অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে। আহত বিজয়কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে আজ রবিবার সকাল ৭টায় নওশের আলী মেম্বর ও সাজ্জাদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের হামলা, পাল্টা হামলায় ১৫ জন আহত হয় । আহতদের মধ্যে আকুল মন্ডল, আসাদ সিকদার, ইমরান মোল্ল্যা, দাউদ সিকদার, তারুল মোল্ল্যা, আলআমিন সর্দার ও আনোয়ার মোল্ল্যা  ৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আসাদ সিকদারের অবস্থ্যা গুরুতর। এছাড়াও আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় ৫ টি বাড়ি ভাংচুর করা হয়। এতে উভয় পক্ষে মামলার প্রস্তুতি নিচ্ছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মাগুরা সদরের আমুড়িয়া গ্রামে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছে। আহতদের কয়েকজন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধারণা করা হচ্ছে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমুড়িয়া গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যারা কাজ করছে ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর