সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখার ইকোপার্কে ১২০০ তালের চারা রোপন করলেন ইউএনও

  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা- মাগুরা

শালিখা মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইকোপার্কে বজ্রপাত নিরোধে ১২০০ শ তালের চারা রোপন কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহকুমা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা ১১টায় শালিখা উপজেলা পরিষদ ইকোপার্কে তালের চারা রোপন এর শুভ উদ্বোধন করা হয়৷

এসময় তিনি বলেন, বজ্রপাত নিরোধে তাল গাছ সহায়ক হিসাবে কাজ করে। জলবায়ূ পরিবর্তনের ফলে বজ্রপাতের সময় কাল পূর্বের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। এ জন্য প্রতিনিয়ত বজ্রপাতে প্রান হারাচ্ছে যুবক বৃদ্ধ সহ সব বয়সের মানুষ। তাই বজ্রপাত থেকে রক্ষা পেতে তাল গাছ রোপনের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়, প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, মহকুমা কল্যাণ সংস্থার পক্ষে অনিক,আড়পাড়া বাজার বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায়,ছাত্র জনতার পক্ষে ফারদিন হাসান সুমন,ফিরোজ হোসেন মৃধা সহ ডিবি সমাজ কল্যাণ সংস্থা ও আইডিয়াল সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর