সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :

নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে ।

মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এ সময় জেলা  পুলিশ সুপার মিনা মাহমুদা,মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তার হোসেন,সাবেক সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, বিএনপির সাবেক সদর থানার সভাপতি কুতুব উদ্দিন কুতুব,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শাহেদ হাসান টগর ও জেলা যুব দলের সভাপতি ওশিকুর রহমান কল্লোল উপস্থিত ছিলেন ।

 প্রীতি ফুটবল খেলায় “ক”টিম ফুটবল একাদশ মুখোমুখি হয় “খ”টিম ফুটবল একাদশের। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় অংশ নেয় জেলার সাবেক প্রাক্তন কৃতি ফুটবল খোলোয়াড়রা। প্রীতি ফুটবল খেলায়  “ক” টিম ফুটবল একাদশ ৫-০ গোলে জয়ী হয়। খেলায় চমৎকার ধারা বিররনী প্রকাশ করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায় । খেলায় জেলার প্রাক্তন ফুটবল খেলোয়াড়,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর