শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
”হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি” এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়।
সভায় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভায় সিভিল সার্জন মোঃ শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, সমাজ সেবার সহকারি উপ-পরিচালক জাহিদুল ইসলাম, প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন।

এ সময় বক্তারা বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দেশের আটটি বিভাগে ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদান করে আসছে। সভায় ৭ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়
এছাড়াও ভ্রাম্যমান ওয়ান ওয়ানস্টপ থেরাপি সার্ভিস চালু, প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী বিদ্যালয় অটিজম রিসার্চ সেন্টার পরিচালনা, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে।