সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহিলা আ’লীগ নেত্রী ও তার স্বামীর কাছে মিললো ৭৮ ভুয়া এনআইডি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)  সংবাদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী চিহ্নিত মাদক কারবারি মিনার মিয়াকে (৬০) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

এসময় তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা, দুটি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, পাঁচ হাজার ইন্দোনেশিয়ান রুপি, এক হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা ও বিস্ফোরক মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর