সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মহসিন মোল্যা,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে রবিবার সকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর সদস্যগণ তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মুসাফির নজরুল, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলমসহ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দূর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ নানা বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর