সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে ইসলামিক জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসলামিক জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন  করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় আশুগঞ্জ গোলচত্বর এলাকার রেলগেইটে স্থাপিত হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত খেকে ইসলামিক জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন  করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন হাসপাতালের চেয়ারম্যান ঈসমাইল মিয়া ওরফে ইসা মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের এমডি মোঃ বশির মোল্লা, হাসপাতালের
পার্টনার জসিম ফকির,আশুগঞ্জ উপজেলা
বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,আশুগঞ্জ উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল মিয়া।
এ সময় উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির সদস্য আবদুল্লাহ খন্দকার,রাসেলুর রহমান ভূইয়া(প্রফেসর),ডাঃ সোহেল খন্দকার,
মোঃ জহির সরকার,মোঃ সফিকুল ইসলাম ডাঃ হাবিবুর রহমান,মোঃ আনিসুর রহমান
মাসুদ মিয়া,মিজানুর রহমান,কে,এম,আহসান উল্লাহ(জুয়েল)ইয়াকুব ফাির,ইব্রাহিম ফকিরসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উদ্বোধক ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন,আশুগঞ্জে ইসলামিক জেনারেল হাসপাতালটি যারা গঠন করে তুলেছে তাদেরকে আমার ও আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আশুগঞ্জের মানুষ যেখানে উন্নত চিকিৎসার জন্য আগে ঢাকায় যেতে হত। ইসলামিক জেনারেল হাসপাতালটি আশুগঞ্জে স্থাপন হওয়ায় এখন আশুগঞ্জের মানুষকে ঢাকায় দৌড়ঝাপ করতে হবেনা। এ হাসপাতাল থেকেই তারা এখন উন্নত চিকিৎসার পাশাপাশি নানাবিধ রোগের পরীক্ষা নিরিক্ষা ও করতে পারবেন। তাই তিনি এলাকার লোকজনকে
ইসলামিক জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করতে আহবান জানান।
এ সময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে উদ্বোধক রুমিন ফারহানাকে ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
সবশেষে ডায়াগনষ্টিক সেন্টারের মঙ্গল শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং দোয়া ও মিলাদ শেষে উপনীত সকলের মাঝে মিষ্টিমুখ করানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর