সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কংগ্রেসের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন, আহবায়ক শতদল বিশ্বাস ,  সদস্য সচিব বাচ্ছু চোপদার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :

মাগুরায় কংগ্রেসের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।  নবগঠিত কমিটির আহবায়ক শতদল বিশ্বাস এবং বাচ্ছু চোপদার কে সদস্য সচিব নির্বাচিত  করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার  মাঠে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।  এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় ।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন।  এ সময় আরও উপস্থিত মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক মোঃ কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক পরিবেশ ঠিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশ গ্রহন করবে জানান।

আলোচনা সভা শেষে মাগুরা জেলা কংগ্রেসের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির
আহবায়ক শতদল বিশ্বাস ও  সদস্য সচিব হিসেবে বাচ্ছু চোপদারকে নির্বাচিত করা হয়। আছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ মোল্যা, আসাদুজ্জামান আসাদ, তারিকুল ইসলাম রাজু, খোকন চোপদার, মোঃ কাজল ইসলাম,অধ্যাপক বিনোদ চন্দ্র বিশ্বাস,  আনুকুল
মনোরা,অধ্যাপক রমেশ চন্দ্র বাইন, মোঃ গোলাম নবী,মোঃ মুকিত হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ আলম মোল্যা,  মোঃ সালমান খান, ইসলাম হোসেন, কুমারেশ চন্দ্র বিশ্বাস,  নাহিদ আক্তার কুসুম, মনিরুজ্জামান খোকন,  তন্ময় বিশ্বাস, মোঃ সাজ্জাদ হোসেন, খায়রুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর