সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা :

মাগুরার শালিখায় যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত আসামী মোঃ আলম (৩৮)  নামের এক ব্যক্তিকে আটক করেছে শালিখা থানা পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর)  রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিংড়া বাজার থেকে এসআই লিটন গাজী ও সঙ্গীয় ফোর্স আসামীকে গ্রেফতার করে৷ শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান,মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহামুদা স্যারের দিকনির্দেশনায় এক অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আলমকে গ্রেফতার করা হয়েছে৷

 জানা যায়, বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ কুমিল্লা ২০১২ সালে মাদক মামলায় আসামী মোঃ আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন যাবৎ পলাতক থাকার পর আসামী মোঃ আলমকে শালিখা উপজেলার সিংড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার কৃত আসামী মোঃ আলম শালিখা উপজেলার সাবলাট  গ্রামের ফুল মিয়ার ছেলে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর