সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল জেলা কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী তরুণ দল জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া আইডিয়াল স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় ভারচুয়ালি প্রধান অতিথি থেকে কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। কমিটিতে জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আজিজুর রহমান হেলালকে সভাপতি, মোঃ আরাফাত আহমেদ হৃদয়কে সাধারণ সম্পাদক এবং হানিফ আহমেদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুন্সি আসাদুজ্জামান আসাদ, বিজয়নগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মিয়া ইয়ার মোঃ খালেদ রাসেল,বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাস্ট্রু মিয়া সহ আরো অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর