সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় পুজা মণ্ডপ পরিদর্শন করলেন আনসার গার্ড ব্যাটালিয়ন পরিচালক রাসেল আহমেদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মাগুরা প্রতিনিধি  :

মাগুরা সদর উপজেলায় শারদীয় দূর্গা পুজা উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুজামন্ডপ পরিদর্শন।

শুক্রবার ( ১১ অক্টোবর) দূর্গা পুজা উৎসবের অষ্টমীতে  অধিনায়ক ১০ আনসার ব্যাটালিয়ন ভাটারা ঢাকা বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর পরিচালক আনসার গার্ড ব্যাটালিয়ন ভাটারা ঢাকা রাসেল আহমেদ বিএভি পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

পুজামন্ডপ পরিদর্শনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি পরিচালক আনসার গার্ড ব্যাটালিয়ন রাসেল আহমেদ। এছাড়াও প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন, মাগুরা আনসার ও ভিডিপি বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবর রহমান সরকার, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ভারপ্রাপ্ত ষষ্ঠী রাণী মজুমদার, সদর উপজেলা টিআই মানিকুল ইসলাম ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্ট্রাইকিং ফোর্স, আনসার ব্যাটালিয়ন সদস্য ও ভিডিপি বাহিনীর সদস্য বৃন্দগণ।

মাগুরা জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবর রহমান সরকার এই সময়ে প্রধান অতিথি অধিনায়ক পরিচালক রাসেল আহমেদ কে বিভিন্ন মন্ডপ ঘুরে দেখান। প্রধান অতিথি এই সময়ে মাগুরা সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শারদীয় দূর্গা পুজা মন্দিরে গিয়ে পুজা কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা ও সাক্ষাৎ করেন এবং আনসার ভিডিপি সদস্যদের দায়িত্বের সাথে ডিউটি করতে বলেন। এসময় প্রধান অতিথি নিতাই গৌর সেবাশ্রম আশ্রম সার্বজনীন পূজা মন্ডপ, দরি মাগুরা ছানা বটতলা সার্বজনীন পূজা মন্ডপ, জামরুলতলা সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর