সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কৃষকলীগ নেতা হামদু চট্রগ্রাম থেকে গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার কৃষকলীগ নেতা হামিদুর রহমান ভূইয়া (হামদু)কে গ্রেফতার করেছে পুলিশ। (১০ অক্টোবর) বৃহস্হপতিবার বিকালে তাকে চট্রগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আনা হয়। সে সদর উপজেলার চিনাইর এলাকার জিল্লুর রহমান ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে চট্রগ্রাম এলাকার চকবাজার নামক স্হান হতে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। সে আত্মগোপনে ছিল। তাকে  আটক করার জন্য বিভিন্ন স্হানে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দুইটি হত্যা, একটি গুম ও বিস্ফারক আইনে একটিসহ মোট ৪ টি মামলা রয়েছে। সে এসব মামলার এজহারভুক্ত আসামী। আমরা তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছি। প্রাথমিক পর্যায়ে ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর