সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তারা পার পাবে না— মাগুরায়  প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন ,মাগুরা :

মাগুরায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে প্রধান উপদেষ্টা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব মো: শফিকুল আলম এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ( ১০ অক্টোবর)  বিকালে তিনি মাগুরা শহরের বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেবকুণ্ড, বাবলু ঠাকুর সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অতিথিরা শহরের সাতদোহা নেংটা বাবার আশ্রম, জামরুলতলা পূজা মন্দির, ছানার বটতলা পূজা মন্ডপসহ বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত  হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে হিন্দু ভাই বোনদের  দুর্গোৎসবে কেউ বিঘ্ন করতে চাইলে, তারা পার পাবে না। আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইতোমধ্যে যে সকল জায়গায় মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে সে সকল জায়গার ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং দোষীদের কে খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে।

এ বছর মাগুরা জেলায় সর্বমোট ৫৬১ টি মন্ডবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে ।  পুলিশের মোট ২৫২ জন সদস্য এবং  আনসারের মোট ৩ হাজার ৪৯৬ জন সদস্য জেলার পূজা মন্ডপ গুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর