সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

 

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা সদর উপজেলার কাটাখালি এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে মো. আহাদ মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আহাদ মোল্লা মিজান মোল্লার ছেলে। তাঁর বাড়ি মাগুরা সদরের বড়খড়ি তেলপাম্পের পাশে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহাদ মোল্লাসহ দুজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে তাঁরা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে আহাদ মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে রেফার করা হয়। তবে ফরিদপুর নেওয়ার পথে তিনি মারা যান।

আহতের অপর সঙ্গী মো. আফ্রিদি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়েছে। আফ্রিদি নান্নু মোল্লার ছেলে।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট পরিবহনের বিষয়ে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর