সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় বগিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা গরু চুরির অভিযোগ 

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম তুষার এর বিরুদ্ধে তার প্রতিবেশী ও  পাশের বাড়ির আওয়ামীলীগ নেতা হারুন শেখ, পারুল শেখ, পিকুল শেখ ও খয়ের শেখ এই চার ভাই মিলে মাগুরা সদর থানায় এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে যে,গত ৮ সেপ্টেম্বর তারিখ দিবাগত রাত ৩.৩০ টার সময়ে সৈয়দ রফিকুল ইসলাম তুষার ও তার লোকজন মিলে তাদের গোয়াল থেকে ৪ টি গরু চুরি করেছে। এই ঘটনার কথা শুনে গ্রামের সকলে হতবাক হয়ে গেছে, পরে অনুসন্ধানে দেখা যায়, বাদীগণের অভিযোগ কোনো ভাবেই যুক্তিসঙ্গত নয়। বাদীগণ দাবি করছে যে তারা রাত ৩ টা পর্যন্ত সজাগ ছিলো ও ৩ টার পরে তারা গরুগুলিকে খাবার দেন, এরপর গরু চুরি হয়। সৈয়দ রফিকুল ইসলাম তুষার এর ভাই সৈয়দ তোফিকুল ইসলাম জানান, গোয়ালে থাকা ৫ টা গরুর খাবার দিতে কমপক্ষে ৪০ মিনিট দরকার পড়ে। আবার এর কিছুক্ষন পরেই অর্থাৎ সকাল ৪.৩০ টায় পাশের মসজিদে আজান দেয়। এরপর মানুষ নামাজ পড়তে আসে, তাহলে এতো অল্প সময়ে বড় গাড়ি নিয়ে এসে কিভাবে এই ৪ টি গরু চুরি করা সম্ভব ? পিকুল শেখ জানান, আমার গোয়ালের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে গেছে তবে আমি চোরদের দেখিনি। তুষার ও আমাদের মাঝে অনেক দিন ধরে জমাজমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। সৈয়দ তোফিকুল ইসলাম আরো জানান, পিকুল শেখ ও তার ভায়েরা আওয়ামীলীগের কর্মী, তারা দীর্ঘ ১৬ বছর মানুষের উপর অত্যাচার করেছে, জনরোষের ভয়ে তারা গরুগুলোকে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়ে এখন মিথ্যে অভিযোগ দায়ের করেছে। মূলত তারা আমাদের মানসম্মান ক্ষুন্ন করার জন্য এমন অভিযোগ করছেন। আর যদি সত্যি সত্যি তাদের গরু চুরি হয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত প্রকৃত আসল গরুচোরকে ধরে তাদেরকে আইনের আওতায় সোপর্দ করতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর