মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ **কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা ২০২৬**-এ সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছেন তরুণ লেখক **রাহাদুল ইসলাম রাফসান**। রয়্যাল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত এ প্রতিযোগিতায় বিচারকদের সুপারিশের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাহাদুল ইসলাম রাফসানকে আনুষ্ঠানিকভাবে সিলভার অ্যাওয়ার্ডের সনদ প্রদান করেছে রয়্যাল কমনওয়েলথ সোসাইটি। সনদে স্বাক্ষর করেছেন সংস্থাটির চেয়ার **জ্যানেট কুপার ওবিই**।

লেখালেখির মাধ্যমে প্রতিভা ও সৃজনশীলতার স্বীকৃতি পাওয়া রাফসানের জন্য এ অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর এই সাফল্য ভবিষ্যতে সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখিতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা কমনওয়েলথভুক্ত দেশগুলোর লেখকদের জন্য সৃজনশীল লেখালেখির একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। প্রতিবছর এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের তরুণ লেখকেরা অংশ নেন। সেখানে রাহাদুল ইসলাম রাফসানের সিলভার অ্যাওয়ার্ড অর্জন তাঁর লেখালেখির অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।