মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিলের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে হতদরিদ্র বিএনপি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইখলাচুর রহমান কাঠু মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ দাউদ ইসলাম দারুল বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক উৎপল ও উজ্জ্বল হোসাইন,বিএনপি নেতা দাউদ লস্কার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ তুহিন বিশ্বাস।
জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক ও ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
আয়োজনে: মাগুরা পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি।