মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভার দরিমাগুরা সার্বজনীন পূজামন্দির ও নিজনান্দুয়ালি নিতাই গৌর সেবাশ্রম সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকবীর আহমেদ। এ সময় তিনি স্বপরিবারে পূজামণ্ডপ ও সেবাশ্রম ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
আজ রাতে তিনি পূজামণ্ডপ ও সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছিল। পূজাকে কেন্দ্র করে মন্দির ও আশ্রমে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবের আমেজ বিরাজ করছিল।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজার সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং উৎসব নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাগুরার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা উদ্যাপন করছেন শারদীয় দুর্গোৎসব।