সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় মাদক উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩২ বার পঠিত
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. মিরাজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সোমবার (১২ অক্টোবর) মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক আমার সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক মিরাজুল ইসলাম।
জিডি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর শহরের কলেজপাড়া এলাকায় র‍্যাব-৬-এর অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, প্রায় ১৯ লাখ ৫৮ হাজার টাকা, চারটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ শেখ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে সংবাদ প্রকাশের পর ১১ অক্টোবর রাতে তারেক, রাশেদ ও রাসেলসহ কয়েকজন ফোন করে তাকে প্রাণনাশের হুমকি দেন এবং সংবাদ মুছে ফেলতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। অজ্ঞাতনামা নম্বর থেকে হোয়াটসঅ্যাপেও হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তার ঢাকার অফিসের সম্পাদককেও ফোনে চাপ প্রয়োগ এবং মাগুরায় তার বাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের পাঠানোর অভিযোগ করেছেন তিনি। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক মিরাজুল ইসলাম।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর