সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ শিউলী আজাদ ৮দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম  শিউলী আজাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক স্বাগত সাম্য এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক রহমান খান পাঠান ১০দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে সরাইল বিশ্ব রোড মোড় এলাকায়  নিহত লিটনের পক্ষে মাওলানা সুলতান উদ্দিন শিউলী আজাদসহ ৬৭ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরো ২ থেকে ৩শ জনের নামে সরাইল থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। গতকাল রোববার রাতে ঢাকা নিকেতনে বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সোমবার তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে দীর্ঘ শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক স্বাগত সাম্য তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে।
ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের একটি হত্যা মামলায় পুলিশ তাকে আটক করে। আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তাকে ৮দিনের রিমান্ড মনজুর করে। তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মুদি বিরোধী আন্দোলনে গুলিতে সরাইলের কাঁটানিসার গ্রামের লিটন মিয়া নিহত হয়। এই ঘটনায় ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মাওলানা সুলতান উদ্দিন ৬৭জনকে আসামী করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর