মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল মুন্সিপাড়ায় শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব্দালপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সব্দালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মো. আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খায়রুল ইসলাম, শহর শাখার আমীর অধ্যাপক আশরাফুল আলম।
স্বাগত বক্তব্য রাখন অনুষ্ঠানের বিশেষ ব্যক্তিত্ব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, সিনিয়র নায়েবে আমীর কাজী আবদুল আওয়াল, সহ-সেক্রেটারি মাওলানা আবদুল গাফফারসহ অন্যরা।
কর্মী সম্মেলন শেষে অধ্যক্ষ (অবঃ) মুন্সী মোখলেছুর রহমানকে ৭ নং সব্দালপুর ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা দেওয়া হয়।