সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৮২ বার পঠিত

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স ও স্কার্ফসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. ইমাম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ইমাম শেখ গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দোষী সাব্যস্ত হন। এ ঘটনায় পরিদর্শক মো. বেলাল হোসেন প্রসিকিউশন দাখিল করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, একই দিন সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুমি আক্তার সাথী (২৭) নামে এক নারীকে তার নিজ দখলীয় বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্সের ৪ বোতল ও স্কার্ফের ২ বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমি আক্তার সাথী নিজনান্দুয়ালী শেখপাড়া এলাকার মো. টিটু শেখের স্ত্রী ও সফি উদ্দীনের মেয়ে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর