সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন  বাস্তবায়নে জেলা এ্যাডভোকেসী ওয়ার্কসপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  ঃ

মাগুরায় ইপিআই কার্যক্রমে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সাফল্যমন্ডিত করতে  এ্যাডভোকেসি সভার আয়োজন করে মাগুরা স্বাস্থ্য বিভাগ।

 বুধবার (১০ অক্টোবর)  সকালে মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ শামীম কবিরেরর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল দেবাশীষ কর্মকার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রওশন আরা জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান,  জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, মহম্মদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ শরীফ, শালিখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা , শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, চিকিৎসকবৃন্দ অংশগ্রহন করেন।

সভায় জানানো হয় চলতি মাসেই এ কর্মসুচি শুরু করা হবে। সিভিল সার্জন জানান, মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে জেলার ৪৬ হাজার ২৬৪ কিশোরীকে টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ম শ্রেনীর ১০ হাজার ৭১৪ জন,৬ষ্ঠ শ্রেনীর ৮ হাজার ৯০৮ জন, ৭ম শ্রেনীর ৮ হাজার ৯০৬, ৮ম শ্রেনীর  ৮ হাজার ৯৫৭ জন এবং ৯ম শ্রেনীর ৭ হাজার ৫৫১ জন কিশোরী রয়েছে। ক্রাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এসময় তিনি দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর