সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাহিদা ধর্ষণ-হত্যার প্রতিবাদে আশুগঞ্জে মানববন্ধন ধর্ষক জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদা আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ
শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ
প্রেস ক্লাবের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ তারুয়া একতা শক্তি
সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ
মিছিল বের করা হয়। মিছিলটি আশুগঞ্জ বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশু মাহিদার ধর্ষণ ও হত্যার
ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানান।তারা ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত জাহিদুলের
দ্রুত বিচার সম্পন্ন করে আইন অনুযায়ী সর্বোচ্চ
শাস্তি নিশ্চিত করার দাবি জানান।একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিশুকে এমন
নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর
পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
দক্ষিণ তারুয়া একতা শক্তি সংগঠনের আহ্বায়ক কিশোর চৌধুরী ও সমন্বয়ক নিলয় আহমেদের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে রাব্বিন
চৌধুরী, সোহেল আহমেদ, দেলোয়ার আহমেদ,
তাজিম, কাইয়ূম, রিপন, বাবু, রুবেল, মুখ্যপাত্র রায়হান আহমেদ রবিন, হেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশ থেকে শিশু মাহিদার পরিবারের প্রতি
সমবেদনা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি
পুনর্ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর