সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মাগুরার শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে জুয়েল বিশ্বাস (৩০) নামে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিন্নাহ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কালিনগর গ্রামে বাবুল আক্তারের বাড়ির ২ তলা বিল্ডিংয়ে রাজমিস্ত্রীর কাজে যান জুয়েল। বিল্ডিংয়ের পাশ দিয়েই বিদ্যুতের মেইন লাইন চলে গেছে। কাজের এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতিক তারের সংস্পর্শে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থানায় মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর