সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায়  হবিগঞ্জের যুবকের হাত-মুখ স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্বার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২ট্রা দিকে উপজেলার কলেজ মোড় এলাকার মামুন মার্কেটের দক্ষিণ দিকে একটি ঝোঁপঝাড় থেকে হাত ও মুখে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। সে পেশায় অটোচালক ছিলো।
জানাযায়, রবিবার সন্ধ্যার পর থেকে অটোচালক আরজান মিয়া নিখোঁজ ছিলেন। গতকাল সোমবার সকালে পরিবারের লোকজন হবিগঞ্জের লাখাই থানায় গিয়ে আরজানের নিখোঁজের বিষয়টি জানায়। এর কিছুক্ষনের মধ্যে পরিবারের লোকজন অজ্ঞাত পরিচয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মরদেহ উদ্ধারের খবর জানতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে আরজানের পরিচয় সনাক্ত করে।
নিহতের বাবা আব্দুল আউয়াল জানান, তার ছেলে প্রতিদিনের মতো রবিবার সকাল ৯টার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। সর্বশেষ রাত ৮টার দিকে ছেলের সঙ্গে তার ফোনে কথা হয়। এরপর রাত ৯টার পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাসিরনগর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ও শরীরে আঘাতের চিহ্ন রযেছে। ঘটনাটির তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কিভাবে নাসিরনগরে ওই স্থানে আসল, কারা তাঁকে সেখানে নিয়ে এসেছে এবং কি কারনে তাঁর মৃত্যু হয়েছে এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পিবিআই ও ডিবি পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধাীন।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া
২১/৯/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর