সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে প্রকাশ্য দিবালোকে নাজমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দূর্বৃত্তরা। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের প্রবাসী রইচ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাজমা খাতুনের অভিযোগ, মহেশপুর গ্রামের কামাল মৃধার সাথে জমি কেনার জন্য ২৫ লাখ টাকা দিই। যার চেকে ১০ লাখ টাকা এবং স্ট্যাম্পে ১৫ লাখ টাকার কোর্টে মামলা রয়েছে। মামলা তোলার জন্য দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদিপ আমাকে চাপ দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকাও চাঁদা নিয়েছেন। আরো ১ লাখ টাকা চেয়েছেন। না দেওয়ায় এবং মামলা তুলে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ব্যাংকে যাওয়ার পথে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একটি প্রাইভেট কার যার নাম্বার ঢাকা মেট্রো ৩৬-০৯৫৫ তারা এসে আমাকে অপহরণের চেষ্টা করে। পরে মিরুল মৃধা, কুতুব মৃধা, মুকুল মৃধা আমাকে ইজিবাইক থেকে নামিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। গাড়িতে আরো অনেকে ছিলো। এ ঘটনা রফিকুল আলম প্রদিপ ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম প্রদিপ বলেন, আমি এ ব্যাপারে কোন কিছুই জানিনা। আমার ইন্দনে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি উনাকে চিনি না।

এ ব্যাপরে মাগুরা সদর থানার ওসি তদন্ত আবুবক্কার বলেন, অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর