সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়ায় উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে স্থানীয় কৃষকদের একর পর একর আখের খেত। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গড়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে এবং চুইয়ে ফসলের মাঠে প্রবেশ করায় কচুবাড়িয়া এলাকার নিচু জমিতে থাকা আখের খেতগুলো পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।  ক্ষতিগ্রস্ত কৃষক আমানত মোল্যা ও জহুরুল শেখ জানান, অনেক কষ্ট ও ঋণ করে তারা আখের চাষ করেছিলেন। কিন্তু অসময়ে নদীর পানি বেড়ে যাওয়ায় জমির আখ পানিতে ডুবে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কাঁচা অবস্থায় আখ ডুবে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দ্রুত পানি না কমলে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, নদীর পানি বৃদ্ধির বিষয়টি তারা নজর রাখছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তীতে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর