শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা ::
শালিখা মাগুরা সংবাদদাতাঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে মাগুরার শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৮০০ তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷ তিনি আজ সোমবার বুনাগাতী আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন৷
এর আগে স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভায় ইউএনও হাসিনা মমতাজ বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালগাছ রোপণ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
তাল এর চারা রোপণের সময় উপস্থিত ছিলেন,
উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলম, বুনাগাততী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আকরাম খান, স্কুলের প্রধান শিক্ষক অলিপ কুমার বিশ্বাস, পুলুম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, সহ শরুশুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুজজামান প্রমূখ।