সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ বার পঠিত

শ্রীপুরে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভ শ্রীপুর উপজেলার খামারপাড়া গিরিধারী আশ্রম চত্বরে শ্রী শ্রী জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার দুপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

খামারপাড়া গিরিধারী আশ্রমের সেবাইত অসীম কুমার দাস বাবাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, থানার অফিসার ইনচার্জ মো. ওলী মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দিন, এলিয়েন ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান সুকুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার প্রমুখ।

 

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম ও জহুরুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান, জাসাসের সভাপতি এসএম তুহিন হায়দার, ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি গিরিধারী আশ্রম থেকে বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে আবার আশ্রমে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর