সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বুনাগাতির হাটবাড়িয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক দলাদলি নিরসন ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সামাজিক দলাদলি নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে। মাদক, জুয়া, কিশোর অপরাধসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ সবসময় পাশে থাকবে।


সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক বিরোধ ও দলাদলি নিরসন, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক বিরোধ ও সামাজিক দলাদলি পরিহার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; শালিখা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাগুরা জেলা পুলিশ জনগণের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর