সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখা উপজেলায় সদ্য যোগদানকৃত মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম এর সাথে উপজেলার ৭টি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের কর্মরত সংগীত শিক্ষক,আবৃত্তি শিক্ষক, জেন্ডার প্রোমােটার ও সুপার ফিল্ড ভাইজারের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার পরেশ বিশ্বাস,অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মোঃ সাজ্জাদ হোসেন,জেন্ডার প্রোমোটার হোসাইন আলী, রুমা খাতুন,কিশোর কিশোরী ক্লাব শিক্ষকদের সভাপতি  শহীদুজ্জামান চাঁদ,সাধারণ  সম্পাদক সুব্রত বিশ্বাস সহ উপজেলার ৭টি ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ। সভায় সাধারণত নারী শিক্ষা, বাল্যবিয়ে রোধ, সংগীত ও আবৃত্তি শিক্ষা, নারী অধিকার, ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি,ক্লাব পরিচালনা,শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর