সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭২ বার পঠিত
 মহসিন মোল্যা,শ্রীপুর প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম মণ্ডল (৬০) হামলার শিকার হয়ে আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ঘাসিয়াল গ্রামের মসজিদসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আলম মণ্ডল অভিযোগ করেন, শনিবার দুপুরে টিকারবিলা বাজার থেকে ওষুধ কিনে করন্দি গ্রামের বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডলের নেতৃত্বে নুরুল, লিটন, তাজু, তাফিন ও রিয়াজ তার ওপর হামলা চালিয়ে মারধর করেন।
তিনি আরও দাবি করেন, তার ছেলে সজিব মণ্ডলের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সঙ্গে বিরোধের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে আলম মণ্ডলের সঙ্গে তাদের জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো বা তার কোনো সম্পৃক্ততা নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তার ও হিরো চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর