সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় চাচা-ভাতিজার সংঘর্ষ দেখতে গিয়ে ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত
 মাগুরা প্রতিনিধি :

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে চাচা-ভাতিজার সংঘর্ষের সময় ছোড়া ইটের আঘাতে আরব আলী (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার কোদালিয়া শ্রীরামপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আরব আলী ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শ্রীরামপুর উত্তরপাড়ার সাখাওয়াত ও হাসানের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা দেখতে গেলে হঠাৎ একটি ইট এসে আরব আলীর মাথায় পড়ে । এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স মজুমদার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষ চলছিল। পরিস্থিতি দেখতে গেলে তাদের ছোড়া ইটের আঘাতে আরব আলী আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর