সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মাগুরা বিশেষ প্রতিনিধি:

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার ঢাকা লেডিস ক্লাবের ৩৬ ইস্কাটন গার্ডেন রোডে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান এমপি।

অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এবং নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান। সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম (মিঠু)।

ইফতার মাহফিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতার কমিটির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, আহ্বায়ক ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান মুকুল, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও স্টার নিউজের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, মাগুরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা সামছুল আলম, মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, কবি ও লেখক রেজা অনিরুদ্ধ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. নাসির, সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলী জিন্নাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা পারভিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন খান, বাংলাদেশ পুলিশ এন্টি-টেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নওশের আলী, চিকিৎসক ডা. সিমিন মজিদ আক্তার অঞ্জু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, শিল্পপতি রুহুল আমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব এ কে এম পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল গ্রামে প্রতিষ্ঠিত নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়। শতবর্ষেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছে। এ বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বিদ্যালয়ের তিনজন কৃতী শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করে প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছেন।

এই গৌরবময় ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন সংগঠক, সমাজচিন্তক ও সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম। অনুষ্ঠানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে  সরাসরি সম্প্রচার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর