দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাগুরা-২ আসনে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আড়পাড়া ডিগ্রি কলেজের মাঠ থেকে এ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর মাগুরা-২ আসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা এম বি বাকেরের নেতৃত্বে বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাগরিবের নামাজের সময় শেষ হয়।
এর আগে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ও মাগুরা-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের বলেন, দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দেশের সব ধর্মের মানুষ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জান, মাল ও ইজ্জতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ।