সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মিথ্যা ও অপসংবাদ প্রচারের প্রতিবাদে মাগুরায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত
মাগুরা প্রতিনিধি :
৩ বার জাতীয় পদকপ্রাপ্ত এবং বাংলাদেশের মাশরুম উৎপাদনের পথিকৃৎ তরুণ উদ্যোক্তা বাবুল আকতার ও তার প্রতিষ্ঠান ড্রিম মাশরুম সেন্টার এর নামে সম্প্রতি প্রচারিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদ এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য।
বুধবার (২১ জানুয়ারি ) মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাবুল আকতার। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তিগত সুনাম ও দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ড্রিম মাশরুম সেন্টারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি আরও বলেন, ড্রিম মাশরুম সেন্টার দীর্ঘদিন ধরে নিয়ম মেনে মাশরুম উৎপাদন ও বিপণন করে আসছে এবং এ খাতে দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
 অপপ্রচারের মাধ্যমে তাকে ও তার প্রতিষ্ঠানকে সামাজিকভাবে হেয় করার এই অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে মিথ্যা সংবাদ প্রত্যাহার ও ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার দাবি জানানো হয়। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক  উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর