সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ১০ম গ্রেড বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাগুরার মহম্মদপুরে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার ( ৭ অক্টোবর)  সকালে মহম্মদপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা দশম গ্রেড বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
এছাড়া মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।
শিক্ষক শামীম মাহাবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ মফিজুর রহমান,, মহম্মদপুর মো: ফিরোজ আলম, বালিদিয়া দক্ষিন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক লতা, হরেকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম তালুকদার সহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু, চাকরির ক্ষেত্রে তৃতীয় শ্রেণির কর্মচারীর গ্রেডে বেতন পাই আমরা। এই গ্রেডে একজন শিক্ষক যে বেতন পান, তাতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো সম্ভব নয়। প্রতিটি শিক্ষককে ঋণ এবং পরিবারের চাহিদার বোঝা মাথায় নিয়ে স্কুলে আসতে হয়। পাঠদান করাতে হয়। ফলে গুণগত পাঠদান ব্যাহত হচ্ছে। ১০ম গ্রেড বাস্তবায়ন হলে শিক্ষকদের পারিবারিক স্বচ্ছলতা ফিরে আসার পাশাপাশি পাঠদানে আরো বেশি মনোযোগী হতে পারবেন সবাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর