সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, নেই কোন আয়োজন তারপরও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। বৃহস্পতিবার সারাদেশের মত যশোরের চৌগাছার সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা গুলোতে নতুন বই বিতারণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে বিহবল চৌগাছার মানুষ, সেই সাথে রাষ্ট্রীয় শোক, যে কারনে কোনই আনুষ্ঠানিকতা ছিলো না বিদ্যালয় গুলোতে। শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। এ দিন সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের থানাপাড়ায় অবস্থিত প্রতিভা এডাস স্কুলে যেয়ে দেখা যায় বিদ্যালয়ের শিক্ষকরা ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। নতুন বই হাতে পেয়ে বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা মহাখুশি, তারা আরও খুশি এ বছর প্রতিটি বই এক সাথে পাওয়ায়। উপজেলার সকল প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও মাদ্রসা গুলোতে এক যোগে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর