সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা চৌগাছা উপজেলার সকল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা পৌরসভার আ¤্রকাননপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া। দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, বিএনপি নেতা শফিউদ্দিন, মোঃ আব্দুল, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা মনিরুল ইসলাম মনির, রাসেল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, সাবেক সভাপতি সাইফারুজ্জামান সাইফারসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকার্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। জুম্মাবাদ উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর বাজার জামে মসজিদে অনুরুপ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিএনপির নেতৃবৃন্দ ও স্থায়ীয় মুসল্লিরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। এ দিকে শুক্রবার সন্ধ্যার পর চৌগাছার সকল মন্দিরে একযোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামানয় সনাতন ধর্মাবলম্বিরা প্রার্থনা করবেন বলে উপজেলা পুজা উদযান ফ্রন্টের আহবায়ক শ্রী গোবিন্দ কুমার রাহা জানিয়েছেন।