সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নয়াগণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পঠিত

রাইসুল ইসলাম অপু ,যশোর প্রতিনিধ:

মহান মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে।শুক্রবার বিকাল ৪টায় যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কমরেড খবির শিকদার। আলোচনা সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকট নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে খবির শিকদার বলেন, সংস্কার ও নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক আলোচনার আড়ালে জনগণের বাস্তব সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। শ্রমিক–কৃষক, দরিদ্র জনগণ, নারী ও আদিবাসীরা নানাভাবে নিপীড়নের শিকার হলেও এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। ভারতের কাগার হত্যাকান্ডে বন্দের দাবি সহ দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, শ্রমিকদের মজুরি বৈষম্য, নারী নির্যাতন এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও সংগঠিত আন্দোলনের কোনো বিকল্প নেই। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নয়া গণতান্ত্রিক গণ মোর্চা ও বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা। বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, যশোরের সদস্য সুরাইয়া শিকদার এশার পরিচালনায় আরো বক্তব্য রাখেন দেশপ্রেমিক সৈয়দ মোস্তফা ফারুক, রবিউল ইসলাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া শিকদার ইলা, রাইয়ান রশিদ আবির, নারায়ণ চন্দ্র সিংহ, কেরামত গাজী, মোখলেসুর রহমান, মোহাম্মদ রাশেদুল মধু, আব্দুল জলিল আবুবক্কার, তুজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় বক্তারা শহীদ কমরেড সিরাজ সিকদারসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে আত্মদানকারী সকল শহিদ ও প্রয়াত নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্র ঘোষিত কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচারের দাবিগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে যশোরের প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ দেবু মল্লিকের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তার দ্রুত মুক্তির দাবি জানানো হয়। কর্মসূচি শেষে কমরেড সিরাজ সিকদারসহ সকল শহীদ ও প্রয়াত বিপ্লবীদের স্মরণে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর