সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে শালিখায় প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’সুপার ক্যারাভান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ ,শালিখা মাগুরা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে ‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বাড়াতে মাগুরার শালিখায় বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’। আজ রবিবার  ৪(জানুয়ারী) সকাল ১০ টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে৷ এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার মোছাঃ নাসিমা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সাধারণ জনগণ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর