সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় সার্ভেয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে।

সোমবার ( ৭ অক্টোবর) সকাল থেকে ডিসি অফিস, জেলা ও উপজেলা ভুমি অফিস, জেলা পরিষদ, পৌরসভাসহ সকল অফিসের সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতরা এই কর্মসূচি পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে (৭ ও ৮ অক্টোবর) দুইদিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে মাগুরায়।

এ সময় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটকারিদের মধ্যে এক দফা দাবতে বক্তব্য রাখেন, আবুল বাসার সার্ভেয়ার সদর ভুমি অফিস, আশরাফুল ইসলাম সার্ভেয়ার জেলা প্রশাসক কার্যালয় , আবু সালেহ সার্ভেয়ার মহম্মদপুর উপজেলা ভুমি অফিস এবং মো: আজমল হক, সার্ভেয়ার জেলা পরিষদ, মাগুরা।

বক্তরা বলেন, অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।

এর আগে তারা গত ১ থেকে ৩ অক্টোবর একই দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর