যশোরের চৌগাছা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় পৌরসভার সভাকক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী কাজী তামিম হাসান, নজরুল ইসলাম, শাহীনুর রহমান, আক্তারুজ্জামান, কালিমুল্লাহ সিদ্দিক, সেলিম রেজা, তফিজুর রহমান, মনিরুল ইসলাম, শাহ আলম, সজিব হোসেন, সাইফুল ইসলাম, আবু সাঈদ, মেহেবুব হুসাইন, শেখ আলমগীর হোসেন, শাহাবুল আলম মিঠু, ইব্রাহীম খলিল, রহমত উল্লাহ, আব্দুর রাজ্জাক, শাহাবুদ্দিন, হায়দার আলী, মহিদুল ইসলাম, মিলন বিশ্বাস সহ পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন রহমানিয়া জামে মসজিদের ইমাম মাওঃ হুমায়ুন কবির।